মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কুমিল্লার মুরাদনগরে ২ মাদক সেবনকারীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

মোঃ জামির হোসেন সরকার, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের পাত্ররবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ধামঘর ইউনিয়নের ভূবনঘর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. কাউসার (৩৮) এবং নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর (মুচি বাড়ি) এলাকার কালা চান রবি দাসের ছেলে রাজু রবি দাস গোপী (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পাত্ররবাড়ি এলাকায় মাদক সেবনের সময় তাদেরকে আটক করেন স্থানীয় বিএনপি নেতা মুর্শিদ। পরে প্রশাসনকে খবর দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের অপরাধে উভয়কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিএনপি নেতা মুর্শিদ জানান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফিনের নির্দেশনায় এলাকাকে মাদকমুক্ত করতে তারা কাজ করছেন। তিনি বলেন, মাদক কারবারি ও সেবনকারী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, দণ্ডপ্রাপ্তদের শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন