মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি-এর ভোলা প্রতিনিধি (ডিজিটাল) হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন তরুণ সংবাদকর্মী হাসনাইন। তার এই নতুন পথচলায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে অনলাইন নিউজ পোর্টাল ‘সকালের বার্তা’ পরিবার।
দীর্ঘদিন ধরে ভোলার স্থানীয় সাংবাদিকতায় সক্রিয় থাকা হাসনাইন তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে এই অবস্থানে পৌঁছেছেন। বাংলা টিভির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি জানান, জেলার মানুষের সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরাই হবে তার প্রধান লক্ষ্য।
তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করে ‘সকালের বার্তা’ পরিবারের পক্ষ থেকে জানানো হয়, “হাসনাইন একজন প্রতিভাবান এবং পরিশ্রমী সংবাদকর্মী। বাংলা টিভির মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে তার অন্তর্ভুক্তি ভোলার সাংবাদিকতা অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি।”
এদিকে হাসনাইনকে নতুন কর্মস্থলে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা শুভেচ্ছা বার্তায় সিক্ত করছেন। ভোলার তৃণমূল পর্যায়ের সংবাদ সংগ্রহে তিনি আরও অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।