মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নাটোরে পাটোয়ারী ফিলিং স্টেশনে তেলের অনিয়ম: গোপনে ২,৬০০ লিটার বিক্রি, জরিমানা ৫০ হাজার

মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় তেল সংকটের মধ্যে গোপনে পেট্রোল বিক্রির অভিযোগে পাটোয়ারী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) সকালে তেল সংকটকে কেন্দ্র করে ক্ষুব্ধ মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ সড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘ সময় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ঘটনার পর উপজেলা প্রশাসনের তদন্তে উঠে আসে, সংশ্লিষ্ট পাটোয়ারী ফিলিং স্টেশন নিয়ম উপেক্ষা করে গভীর রাতে উপজেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারকে না জানিয়ে গোপনে প্রায় ২ হাজার ৬০০ লিটার পেট্রোল বিক্রি করেছে।

অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন