মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে পা হারিয়েছিলেন মৃদুল রানী। দীর্ঘ সময় লোকচক্ষুর অন্তরালে থাকা এই বীর নারীর অবদানের স্বীকৃতি ও তাঁর পরিবারের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে ফেনীর পরশুরাম উপজেলা ইউএনও সাদিয়া সুলতানা।
বুধবার ( ৮এপ্রিল ) দুপুরে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া সুলতানা সম্প্রতি পরশুরাম পৌর এলাকার বাউরপাথর গ্রামে মৃদুল রানীর নিজ বাড়িতে গিয়ে তাঁর খোঁজখবর নেন।
এ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃদুল রানীর চিকিৎসার খরচ ও জীবন যাত্রারমান উন্নয়নের জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।
এছাড়াও মৃদুল রানীর স্বামীর ছোট দোকানের জন্য প্রয়োজনীয় মালামাল উপহার হিসেবে প্রদান করেন। যাতে পরিবারটি স্বাবলম্বী হতে পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীতেও তাঁর পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।