মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমান এর উলাশী আগমন উপলক্ষে বিএনপি নেতা সজন এর মতবিনিময়

মো: আনিছুর রহমান, (বেনাপোল) যশোর প্রতিনিধি

আগামী ২৭ এপ্রিল শার্শা উপজেলার উলাশী জিয়া খাল পুন:খনন এর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগমন উপলক্ষে বেনাপোল উন্নয়ন পরিষদ এর সভাপতি সাবেক সিএন্ড এফ অ্যাসোসিয়েশন এর সভাপতি ও সাবেক শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ৩ দফা বাস্তাবায়ন এর জন্য স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন।

মফিজুর রহমান সজন বলেন, বেনাপোল স্থল বন্দর একটি গুরুত্ব পুর্ন এবং দেশের সব থেকে বড় বন্দর। এই বন্দর থেকে সরকার প্রতিবছর ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করলেও উন্নয়নের তেমন ছোয়া লাগেনি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই বন্দরের কোন উন্নয়ন করেনি। তাই আমরা প্রধান মন্ত্রী তারেক রহমান এর কাছে দাবি রাখতে চাই বেনাপোল বন্দরের আমদানিকৃত পণ্য সহজে ঢাকা সহ অন্যান্য জেলায় পৌছাতে ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত ৬ লেনের রাস্তা করতে হবে। বেনাপোল স্থল বন্দর একটি আধুনিক হাসপাতাল গড়ে তুলতে হবে। এবং বেনাপোল স্থল বন্দরের নাম করন জিয়া স্থল বন্দর করতে হবে।

মফিজুর রহমান সজন আরো বলেন, যশোর বেনাপোল মহাসড়কে যে সব পুরাতন গাছ রয়েছে তা কেটে ফেলত হবে। কারন এসব মরাগাছ পড়ে মানুষের মৃত্যু হতে পারে।সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান শার্শার উলাশী খান খনন করে সেচের ব্যবস্থা করেছিলেন। আজ তার সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন এগিয়ে যাবে। এবং সেই সাথে বেনাপোল স্থল বন্দর এগিয়ে যাবে এবং আরো আধুনিকায়ন করা হবে। আপনারা জানেন গত ৭ এপ্রিল এই স্থল বন্দরে ক্রেনের তার ছিড়ে একজন শ্রমিক মারা গেছে। আমরা এখান থেকে তার চিকিৎসার জন্য যশোর শহরে ৪০ কিলোমিটার যেতে হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন