মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নোয়াখালীর সুবর্ণচরে প্রজেক্টে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ

মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সুবর্ণচরে বিষ দিয়ে প্রজেক্টে চাষকৃত ৮/১০ প্রজাতীর প্রায় ৫ লাখ টাকার মাছ মারার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) আনুমানিক রাত ১০টায় ঘটনাটি ঘটে, সুবর্ণচর উপজেলার ৪ নং চর ওয়াপদা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ধানের শীষ গ্রামে।

প্রজেক্টের মালিক ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী ইব্রাহিম ধনু সর্দ্দার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় নুরনবী, ইউনুস, ইয়াকুব ৩ ভাই মিলে গতকাল সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় পুকুরে বিষ দিয়ে মাছ গুলো মেরে পেলেছে, রাত ১০ টায় সব মাছ ভেসে উঠলো এলাবাসীর শোরচিৎকারে এসে দেখি আমার একমাত্র আয়ের উৎস প্রজেক্টের সব মাছ মেরে পেলেছে। পরে ৯৯৯ নাস্বারে ফোন করলে চরজব্বর থানার এস আই মোমিত শুভ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সংশ্লিষ্ট সকলের কাছে বিচার চাই, এর আগেও তারা আমার জমিতে লবন দিয়ে ধান নষ্ট করেছিলো।

অভিযুক্ত ইয়াকুব ইব্রহিম মিয়ার কাছে জানতে চাইলে তারা বলেন, আমার চাচা জায়গা জমি নিয়ে উনি আমাদের বিরুদ্ধে ১১ টা মামলা করেছে, মাছের ঘটনার সাথে আমরা জড়িত নই, আমাদের ফাঁসাতে তিনি এই অভিযোগ করেছেন।

চরজব্বর থানার এস আই মোমিত শুভ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন