মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমধ্যসাগরে নিহতদের পরিবারে প্রধানমন্ত্রীর সহায়তা, সুনামগঞ্জের ১২ পরিবারে পৌঁছে দিলেন এমপিরা

সালমান ফারসী, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

ভূমধ্যসাগরে ভয়াবহ মানবিক বিপর্যয়ে নিহত সুনামগঞ্জের ১২ পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জেলার তিন উপজেলার এসব শোকাহত পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

এসময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যরা জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী তাদেরকে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন এবং সমবেদনা জানানোর আহ্বান জানান।

তারা আরও বলেন, দালাল চক্রের প্রলোভনে পড়ে কেউ যেন অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা না করেন। এতে জীবন ঝুঁকির পাশাপাশি এমন মর্মান্তিক ঘটনার শিকার হওয়ার আশঙ্কা থাকে। সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, আগামী পাঁচ বছরে এক কোটি মানুষকে বৈধভাবে বিদেশে পাঠানো হবে। এ লক্ষ্যে জি-টু-জি পদ্ধতিতে প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের বিদেশে পাঠানোর কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে।

উল্লেখ্য, গত মাসের ২৮ তারিখে লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে একটি মর্মান্তিক মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটে। এতে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়, যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে। নিহতদের মধ্যে সুনামগঞ্জের তিন উপজেলার ১২ জন রয়েছেন।

দীর্ঘ সমুদ্রযাত্রায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে যাত্রীরা একে একে অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে অনেকেই প্রাণ হারান। উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা যায়, পাচারকারীদের নির্দেশে নিহতদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন