মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়ে কোতোয়ালি থানার এক পুলিশ দম্পতিকে ছুরিকাঘাতের ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা ২৪ ঘণ্টার মধ্যে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিপি সদস্যরা কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ওই দুই সদস্যকে গ্রেফতার করে।
গ্রেপ্তার দুই সদস্য হলেন কুমিল্লা নগরীর কালিয়াজুড়ী মুন্সেফ কোয়াটার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত (১৯) এবং কুমিল্লা সদর উপজেলার ভুবনঘর এলাকার সিয়াম (২০)।
গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লার বিনোদন কেন্দ্র ধর্মসাগর পাড়ে বেড়াতে গিয়ে কিছু কিশোর গ্যাংয়ের সদস্য ও বখাটেদের হামলার শিকার হন কুমিল্লা কোতয়ালী থানায় কর্মরত নারী কনস্টেবল জাকিয়া সুলতানা এবং তার স্বামী চাঁদপুর জেলা পুলিশে কর্মরত কনস্টেবল কাজী আব্দুল্লাহ মোঃ জোবায়ের। এক পর্যায়ে তাদেরকে ছুরিকাঘাতও করা হয়। মূলত এ পুলিশ দম্পতি ব্যক্তিগত সময় কাটাতে ধর্মসাগর পাড়ে ঘুরতে যান। এ সময় অজ্ঞাতনামা ৩ জন যুবক কনস্টেবল জাকিয়া সুলতানাকে লক্ষ্য করে অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে। জাকিয়ার স্বামী কনস্টেবল জোবায়ের এর প্রতিবাদ করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয় এবং একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
দিনদপুরে প্রকাশ্যে ঘটে যাওয়া এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামীদের শনাক্ত করা হয়। ঘটনার পর থেকে টানা ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় দুই আসামীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত আসামিদের কারাগারের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় আনা হবে।
কুমিল্লায় কোনো স্থানেই কিশোর গ্যাং বা বখাটেদের অপতৎপরতা বরদাশত করা হবে না। জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে অপরাধী যেই হোক, তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।