মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বাঙ্গরায় পুলিশের অভিযানে ই’য়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

মোঃ জামির হোসেন সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ আমান উল্যাহ নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

গতকাল শুক্রবার বিকেলে রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের আমিননগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার, আমান উল্যাহ (২২) আমিননগর গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই মো: আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আমিননগর গ্রামের সেন্টু মিয়ার প্রজেক্ট সংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় আমান উল্যাহ কে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের জানান, গ্রেপ্তারকৃত আমান উল্যাহ এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করার কথা রয়েছে।

তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন