মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম সাবেক ইউএনও রুম্পা সিকদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

আবু জাফর বিশ্বাস, (নলসিটি) ঝালকাঠি

আশ্রয়ণ-২ প্রকল্পে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে জ্যেষ্ঠ সহকারী সচিব রুম্পা সিকদারকে শাস্তি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। লঘুদণ্ড হিসেবে তাঁর বেতন বৃদ্ধি দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, রুম্পা সিকদার ঝালকাঠির নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালে ২০২১-২২ অর্থবছরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঘর নির্মাণে অনিয়মের ঘটনা ঘটে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মাটিভাঙ্গা (চর ষাটপাকিয়া) এলাকায় ১২৮টি ঘর নির্মাণের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে ৫৫টি ঘর নির্মাণই করা হয়নি। তবুও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার প্রস্তাবে পুরো অর্থের চেকে স্বাক্ষর করেন এবং গৃহ নির্মাণের গুণগত মান নিশ্চিত করতে ব্যর্থ হন।

পরবর্তীতে বিষয়টি তদন্তে উঠে আসে যে, অনির্মিত ঘরের অর্থ উত্তোলন করা হলেও তা যথাযথভাবে নথিভুক্ত করা হয়নি। একজন ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে অর্থ ব্যবহারের সঠিক হিসাব সংরক্ষণে ব্যর্থতা এবং প্রশাসনিক অবহেলা প্রমাণিত হয়।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় মামলা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সরকারের বিধি অনুযায়ী তাঁকে দুই বছরের বেতন বৃদ্ধি স্থগিতের শাস্তি প্রদান করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন