মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রবেশদ্বার ও অন্যতম প্রধান শিল্পাঞ্চল আল্লারদর্গা—যেখানে গড়ে উঠেছে একাধিক বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান। প্রতিদিন কয়েক হাজার শ্রমিক, কর্মকর্তা ও ব্যবসায়ী এই এলাকার উপর নির্ভরশীল। অথচ এত গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চলের প্রধান সড়ক দীর্ঘদিন ধরে পড়ে আছে বেহাল অবস্থায়, যা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। আল্লারদর্গা হাইস্কুল থেকে নাসির টোব্যাকো পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কটি বছরের পর বছর সংস্কারহীন। সরেজমিনে দেখা যায়, হেরিংবোন ইটের রাস্তা উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। শুকনো মৌসুমে যানবাহন চলাচলের সময় ধুলোর ঘন মেঘে ঢেকে যায় পুরো এলাকা, আর বর্ষা এলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন হাজারো শ্রমিক ও পথচারী।
স্থানীয়দের অভিযোগ, ধুলাবালির কারণে শ্বাসকষ্ট, অ্যালার্জি ও ফুসফুসজনিত নানা রোগ বাড়ছে আশঙ্কাজনক হারে। শিল্পাঞ্চল হওয়ায় প্রতিদিন হাজার হাজার শ্রমিক এই সড়ক ব্যবহার করলেও তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। স্থানীয়দের আরও অভিযোগ, বিগত সরকারের সময় বারবার দাবি জানালেও সড়কটি সংস্কার করা হয়নি। এমনকি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। আরও জানা যায়, সড়কটিতে নেই কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে দীর্ঘ সময়, ফলে রাস্তার অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। পচা পানির দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠে আশপাশের পরিবেশ। একই সঙ্গে সরু রাস্তা ও খানাখন্দের কারণে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, যা স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে। এদিকে, এই সড়কটি শুধু আল্লারদর্গা এলাকার অভ্যন্তরীণ পথ নয়; এটি কুষ্টিয়া থেকে প্রাগপুর ও মহিষকুন্ডি জাতীয় সড়কের সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনকারী একটি প্রধান সড়ক। ফলে আঞ্চলিক যোগাযোগ ও পণ্য পরিবহনের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ছাড়া এই সড়কের উন্নয়ন সম্ভব নয় বলে মনে করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, শুধু রাস্তা সংস্কার করলেই হবে না—সড়কের দুই পাশের অবৈধ দখল উচ্ছেদ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করাও জরুরি।
স্থানীয়দের দৃষ্টি এখন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহামেদ বাচ্চু মোল্লার দিকে। তাদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ শুরু হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
স্থানীয়দের ভাষায়, এই সড়ক শুধু চলাচলের পথ নয়, এটি দৌলতপুরের অর্থনীতির প্রাণকেন্দ্র। তাই শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও জনদুর্ভোগ কমাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।