মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ঈশ্বরদীতে পাম্পে তেল নিতে গিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাত

মামুনুর রহমান, ঈশ্বরদী পাবনা

পাবনার ঈশ্বরদীতে ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে উজ্জ্বল হোসেন (৩৭) নামে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার আরামবাড়ীয়া মুনসুর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আহত উজ্জ্বল হোসেন উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের আকমল হোসেনের ছেলে। উজ্জ্বল হোসেন বলেন, মোটরসাইকেলে পেট্রোল নেওয়ার জন্য ফিলিং স্টেশনে গিয়েছিলাম। সেখানে বিশৃঙ্খলা দেখে সবাইকে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে পর্যায়ক্রমে পেট্রোল নেওয়ার জন্য অনুরোধ করি।

এ নিয়ে কয়েকজন তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কে বা কারা আমাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ফিলিং স্টেশনে পেট্রোল নিতে আসা মোটরসাইকেল চালক আরমান হোসেন বলেন, আমরা দুই শতাধিক মোটরসাইকেল চালক ফিলিং স্টেশনে দাঁড়িয়ে ছিলাম।

হঠাৎ মারামারি শুরু হয়। পরে দেখি একজনের শরীর দিয়ে রক্ত ঝরছে। তাকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী ডাক্তার আলী এহসান বলেন, সকালে রক্তাক্ত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি ছুরি না। ধারালো কাচ জাতীয় কিছু হতে পারে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন