মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার উদ্ধার

মোঃ আনিছুর রহমান, বেনাপোল যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোলের সীমান্তবর্তী গ্রাম বড় আঁচড়া থেকে ২ কেজি ৮শ গ্রাম ভারতীয় বিস্ফোরন পাউডার উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত ২ টার দিকে সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে বিস্ফোরক এর চালানটি উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, ২ এপ্রিল রাতে ৪৯ বিজিবি অধীনস্থ বেনাপোল বিওপির স্পেশাল টহল দল বড় আঁচড়া পাকা রাস্তার উপর থেকে ভারতীয় মসলা বিস্ফোরক পাউডার ১,৪০০ গ্রাম , ও পটাশ বিস্ফোরক পাউডার ১,৪০০ গ্রাম, মালিক বিহীন অবস্থায় আটক করা হয়েছে। যার সিজার মূল্য – ৭,০০,০০০/ টাকা।

বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ বলেন বিস্ফোরক পাউডার গুলো রাতেই থানায় জমা দেওয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। হাবিলদার মামুনুর রহমান বাদি হয়ে বেনাপোল থানায় বিস্ফোরক আইনে মামলাটি করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন