মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দুবাইয়ে নিহত কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শাহআলমের বাড়িতে শোকের ছায়া

মোঃ জামির হোসেন সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি

পরিবারে সচ্ছলতা ফেরাতে এক যুগ আগে মরুভূমির দেশে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শাহ আলম ভূইয়া। এরপর দীর্ঘবছর সেখানে কাটিয়ে পরিবারের অর্থনৈতিক স্বচ্ছলতা কিছুটা ফিরিয়েও এনেছিলেন শাহআলম। এর মধ্যে কয়েক দফায় ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবার ফিরে গেছেন কর্মস্থলে। কিন্তু এবার আর ফেরা হলো না শাহ আলম ভূঁইয়ার (৪৫)।

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে আঘাতে নিজ কর্মস্থলে প্রাণ হারিয়েছেন তিনি। নিহত শাহ আলম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের (ভূঁইয়া বাড়ি) মৃত হানিফ ভূঁইয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে প্রথমবার জীবিকার সন্ধানে দুবাই যান শাহ আলম। সর্বশেষ গত ২০২৫ সালে তিন মাসের ছুটি কাটিয়ে তিনি পুনরায় কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। চার সন্তানের জনক শাহ আলমের মৃত্যুর খবর বুধবার স্বজনদের কাছে এসে পৌছে। এরপর থেকেই তার পরিবারের সদস্যরা শোকে বারবার মোর্ছা যাচ্ছেন। শুধু শাহআলমের পরিবারেই নয়; তা এমন অকাল মৃত্যুতে এলাকায়ও শোকের মাতম চলছে।
এ বিষয়ে সাহেবাবাদ ইউনিয়নের সদস্য মো. জাকির হোসেনন বলেন, “শাহ আলমের মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর থেকে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁর স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।”
নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন