মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে জলঢাকায় তরুণীর সংবাদ সম্মেলন

বিধান চন্দ্র রায়, নীলফামারী

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রেমের সম্পর্ক, কোর্ট ম্যারেজ এবং পরবর্তী সময়ে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নাহিদা আক্তারের পরিবার সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি করেছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোছা. নাহিদা আক্তার (২০) জানান, একই ওয়ার্ডের টেংগনমারী সবুজপাড়া এলাকার বিপ্লব হোসেনের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক মাস আগে তাদের কোর্ট ম্যারেজ সম্পন্ন হয় বলে তিনি দাবি করেন। এরপর তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।
নাহিদা আক্তার অভিযোগ করেন, গত ১৯ মার্চ রাতে বিপ্লব তার বাড়িতে এসে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। এ সময় তার মা বিষয়টি দেখে ফেলেন। পরবর্তীতে ঈদের পর আনুষ্ঠানিক বিয়ের কথা থাকলেও সেদিনই বিয়ে সম্পন্ন করার কথা বললে বিপ্লব কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
তিনি আরও অভিযোগ করেন, পরে তিনি বিপ্লবের বাড়িতে গেলে সেখানে তাকে অপমান করা হয়। বিপ্লবের বাবা-মা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এছাড়া বিপ্লবের ভগ্নিপতি আতিকুল ইসলাম তাকে শারীরিকভাবে হেনস্তা করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন এবং গেটে তালা লাগিয়ে দেন।
সংবাদ সম্মেলনে নাহিদার মা শেরীনা বেগম বলেন, “আমার মেয়ের সঙ্গে প্রতারণা ও নির্যাতন করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।” তিনি জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন