ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ

ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ
বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান
রাজনীতি
শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা
সারাদেশ
টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর
লাইফস্টাইল
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় সরকারি রাস্তা সংস্কারের বরাদ্দ নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন ৪ নং ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোঃ মিজান হাওলাদার।
সোমবার (৩১ মার্চ ২০২৬) বিকাল ৪টায় জিয়ানগর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে মিজান হাওলাদার জানান, ইন্দুরকানী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে একটি ইট সলিং রাস্তা নির্মাণের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরে কাবিখা প্রকল্পের আওতায় ৩ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে দেড় মেট্রিক টন গম ডিও পাওয়ার পর রমজানের শেষ দিকে কাজ শুরু করা হয়।
তিনি দাবি করেন, এর আগে নিজের অর্থায়নে তিনি নিজ বাড়ির রাস্তায় প্রায় ১৮৫ ফুট ইট সলিংয়ের কাজ করেন। পরবর্তীতে সরকারি বরাদ্দের কাজ শুরু হলে কিছু ব্যক্তি বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে তার বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং তা কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
মিজান হাওলাদার বলেন, “বরাদ্দকৃত রাস্তার কাজ নিয়ম মেনেই শুরু করেছি এবং বর্তমানে কাজ চলমান রয়েছে। এখনো সম্পূর্ণ বরাদ্দ উত্তোলন করা হয়নি। আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদগুলো ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।”
তিনি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সঠিক তথ্য যাচাই করে পুনরায় সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনের শেষে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।