মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভা এলাকায় সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১১টায় হাকিমপুর পৌরসভা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নিবাহী অফিসার অশোক বিক্রম চাকমা।
সভায় বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন স্থানে সৃষ্ট জলাবদ্ধতা কমাতে আগাম করণীয়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জলাবদ্ধতা নিরসনে একটি মাস্টার প্ল্যান প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিম পুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, পৌর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা গ্রহণ জরুরি। এজন্য সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।