মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
কুষ্টিয়া মিরপুর উপজেলার,মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সালেহ উদ্দিন,মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ‘সান্ধ্যকালীন হোম ভিজিট’ শুরু করেছেন। প্রতিদিন সন্ধ্যার পর তিনি দাখিল পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে মাদ্রাসার শিক্ষার্থীদের গ্রামে বাড়ীতে ছুটে যাচ্ছেন।
দাখিল পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং ভালো ফল অর্জনে তারা কীভাবে আরও মনোযোগী হতে পারে, সে বিষয়ে পরামর্শও দিচ্ছেন অধ্যক্ষ সালেহ উদ্দিন। এ সময় তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের সাথেও কথা বলছেন।
তিনি নিজ দায়িত্ববোধ থেকে দাখিল পরীক্ষার্থীদের বাসায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন। এর মাধ্যমে তিনি শুধু শিক্ষার্থীদের উৎসাহিত করছেন না, অভিভাবকদেরও সন্তানদের সহযোগিতা করতে পরামর্শ দিচ্ছেন।
এ বিষয়ে সচেতন মহল, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অধ্যক্ষ সালেহ উদ্দিনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক সহকারী অধ্যাপক মো মতিউর রহমান বলেন,এমন ব্যতিক্রমী উদ্যোগ কখনো দেখিনি।স্যারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়,যেহেতু অনেক ছাত্র আছে যারা সন্ধ্যা হলে,পড়তে বসে না,তাদের জন্য অনুপ্রেরণা তৈরি হবে বলে আমি মনে করি।
এ বিষয়ে জানতে চাইলে মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সালেহ উদ্দিন বলেন,আমরা শুধু ছাত্রদের প্রতি দায়বদ্ধতা থেকেই দায়িত্বই পালন করছি না, শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছি। আশা করছি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার মাধ্যমে তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।