মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ভোলা সদরের নতুন ইউএনও রুমানা আফরোজ, আরিফুজ্জামান বদলি চরফ্যাশনে

মোঃ সবুজ, ভোলা জেলা প্রতিনিধি।

ভোলা সদর উপজেলা প্রশাসনের শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ভোলা সদর উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামানকে চরফ্যাশন উপজেলায় বদলি করা হয়েছে। অন্যদিকে, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মিজ রুমানা আফরোজকে ভোলা সদর উপজেলার নতুন ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়। আদেশে উল্লেখ করা হয়েছে যে,নবনিযুক্ত কর্মকর্তারা অবিলম্বে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন।
মিজ রুমানা আফরোজ তিনি এর আগে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি ভোলা সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।
মোঃ আরিফুজ্জামান, ভোলা সদরে দায়িত্ব পালন শেষে তাকে চরফ্যাশন উপজেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
এই রদবদলের ফলে ভোলা সদর ও চরফ্যাশন উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও সচেতন মহল নতুন ইউএনও-কে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন