ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ

ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ
বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান
রাজনীতি
শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা
সারাদেশ
টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর
লাইফস্টাইল
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
অভিযানের সময় জামালপুর বাজারের একটি পেট্রোল বিক্রয় কেন্দ্রে তল্লাশি চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ পেট্রোল ও অকটেন মজুদ পাওয়া যায়। তবে সেখানে কোনো মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছিল না, যা ভোক্তা অধিকার আইনের পরিপন্থী।
একই সঙ্গে বালিয়াকান্দি বাজারের আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির প্রমাণ মেলে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।
জব্দ করা জ্বালানি তেল উপস্থিত সাধারণ ক্রেতাদের মাঝে নির্ধারিত দামে বিক্রির ব্যবস্থা করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুই প্রতিষ্ঠানের মালিককে পৃথকভাবে জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।