মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এক অসহায় প্রতিবন্ধী যুবককে হুইলচেয়ার প্রদান করেছে সামাজিক সংগঠন ‘একতা বাজার যুব ফাউন্ডেশন’। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরকাঁকড়া এলাকার মিন্নত আলী মাঝি বাড়ির বাসিন্দা ফয়সালের হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে ফয়সাল স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার পক্ষে একটি হুইলচেয়ার সংগ্রহ করা সম্ভব হয়নি। বিষয়টি অবগত হওয়ার পর সংগঠনটির নেতৃবৃন্দ মানবিক বিবেচনায় এগিয়ে আসেন এবং ব্যক্তিগত ও সম্মিলিত অর্থায়নে একটি নতুন হুইলচেয়ার প্রদান করেন।
এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন সৌদি প্রবাসী ফখরুল ইসলাম আরমান। হুইলচেয়ার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যোক্তা রাকিব, সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো তাদের অন্যতম লক্ষ্য। মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।