ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ

ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ
বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান
রাজনীতি
শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা
সারাদেশ
টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর
লাইফস্টাইল
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নে আয়োজিত একটি ইফতার মাহফিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সোনাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের চেয়ারম্যান মোঃ মাইনুল ইসলাম লিটন।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শিহাব হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি গঠনমূলক সমালোচনামূলক পোস্ট করেন।
অভিযোগ উঠেছে, ওই পোস্টের জেরে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সমর্থক পরিচয়ে মোঃ শুকুর আলী নামের এক ব্যক্তি শিহাব হোসেনকে সরাসরি প্রাণনাশের হুমকি দেন। ফেসবুক মেসেজে তিনি লিখেছেন, “ভূরুঙ্গামারীতে যদি তোকে পাই তাহলে দুই পায়ের রগ কেটে ফেলবো।”
হুমকির বিষয়টি জানাজানি হলে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
স্থানীয়রা জানান, মত প্রকাশের জবাবে এ ধরনের সহিংস হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এতে রাজনৈতিক সহনশীলতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।