মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নাঙ্গলকোটে পৌরসভা ইজারার নামে বিভিন্ন সড়কে চাঁদাবাজি,

মোঃ জামির হোসেন সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা এলাকায় ইজারার নামে টোকেন ব্যবস্থার মাধ্যমে সকল প্রকার যানবাহন থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, পৌর এলাকায় প্রবেশের বিভিন্ন সড়কে গাড়ি থামিয়ে চালকদের হাতে টোকেন ধরিয়ে দিয়ে নির্দিষ্ট অংকের টাকা নেওয়া হচ্ছে।ভুক্তভোগী চালকদের দাবি, মোটরসাইকেল, সিএনজি, পিকআপ, ট্রাকসহ প্রায় সব ধরনের যানবাহনকেই এ টোকেন নিতে বাধ্য করা হচ্ছে।

অনেক ক্ষেত্রে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগও পাওয়া গেছে। চালকদের অভিযোগ, টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে এবং ভয়ভীতি দেখানো হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, পৌরসভার নির্ধারিত পার্কিং স্থান ইজারা দেওয়া থাকতে পারে, কিন্তু রাস্তায় গাড়ি থামিয়ে টোকেন দিয়ে টাকা আদায় করা সম্পূর্ণ বেআইনি। তিনি জানান, এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল বলছে, বিষয়টি দ্রুত তদন্ত করে অবৈধ আদায় বন্ধ না করলে সড়কে নৈরাজ্য ও হয়রানি আরও বাড়তে পারে। তারা প্রশাসনের কঠোর নজরদারি ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন