মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ফেসবুক পোস্ট নিয়ে শ্যামনগরে দুই পক্ষের সংঘর্ষ: আকাশলিনা ইকো পার্কের সামনে উত্তেজনা

শাহাজাহান হোসেন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি

​সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে অবস্থিত পর্যটন কেন্দ্র আকাশলিনা ইকো পার্ক এলাকায় এক তরুণীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত বেশ কয়েকজন আহত হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ এলাকার এক তরুণীকে উদ্দেশ্য করে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আজ দুপুরে আকাশলিনা ইকো পার্কের সামনে দুই পক্ষের লোকজন জড়ো হলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ পর্যটকরা ভয়ে দিক-বিদিক ছুটতে থাকেন। সংঘর্ষে আহতদের উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন