ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় ওয়ারেন্ট মুলে ইউপি চেয়ারম্যান আটক

কৌশিক চৌধুরী , হিলি প্রতিনিধি

২৪ শে ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরের হিলিতে দুই জন শিক্ষার্থী হত্যার অভিযোগ মামলায় ওয়ারেন্টভুক্ত ইউপি চেয়ারম্যান কাওসার রহমান (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাওসার রহমান কে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন।
গ্রেফতারকৃত কাওসার রহমান (৪৫) হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের চকভবানিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। ইউপি চেয়ারম্যান কাওসার রহমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। তবে ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাহিরে নির্বাচন করে নির্বাচিত হলেও দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গ্রেফতার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ সহ ৯০-১০০ জন অপরিচিত ব্যক্তির নামে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থী সূর্যের ভাই। হাকিমপুর থানার মামলা নং ০৭।

উক্ত মামলায় গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার সার্কেল এএসপি মহোদয়ের দিকনির্দেশনা এবং আমি ওসি জাকির হোসেনের পরামর্শে মামলার তদন্তকারী অফিসার এসআই মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল দুপুর আড়াইটার দিকে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ থেকে মামলার এজাহার ভূক্ত আসামি ইউপি চেয়ারম্যান কাওসার রহমান কে ওয়ারেন্ট মুলে গ্রেফতার করা থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ, গত ৫ আগষ্টের পরে ইউপি চেয়ারম্যান শিক্ষার্থী হত্যা মামলায় এজাহার ভূক্ত আসামি হওয়ায় পলাতক ছিলেন এবং প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আদালতের আদেশ নিয়ে কাওসার রহমান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এর দ্বায়িত্ব পালন করে আসছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন