মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পঞ্চগড়ের বোদায় সীমান্ত এলাকায় ১ জন চোরাকারবারি সহ ভারতীয় গরু আটক

আব্দুল্লাহ্ আল মামুন (বোদা,পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে চোরাকারবারিসহ ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৫ ফেব্রুয়ারী ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

সূত্র জানায় বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ের বোদা থানাধীন সরদার পাড়া সীমান্ত এলাকায় আনুমানিক ভোর ৫ টা ১০মিনিটে অভিযান পরিচালনা করে নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি)র সর্দারপাড়া বিওপি নায়েব সুবেদার মো শফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৯/৯ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কারিমুল ইসলাম (২৩), পিতা মো আজিজার রহমান, গ্রাম সর্দার পাড়া, বড়শশী বগদুলঝুলা, থানা বোদা,জেলা পঞ্চগড় কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি গরু চোরাচালানের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত করেছে বিজিবি।

অপরদিকে পৃথক অন্য একটি অভিযানে সর্দার পাড়া বিওপির অধীনস্হ নায়েব সুবেদার মো শফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৮০/২ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে চোরাচালানকৃত ১ গরু আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ টাকা ধরা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে চোরাচালান করে আনা মালিকবিহীন ১টি গরু আটক করে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে গরুসহ বিভিন্ন পণ্য পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন