মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাতে স্কুলগামী ছাত্রীদের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে ২৪ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষা কার্যক্রমে নিয়মিত উপস্থিতি বাড়াতে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়। সলিডারিডি ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে ফুলবাড়ী, ভাঙ্গামোড় ও কাশিপুর ইউনিয়নের সমন্বয়ে সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার তিনটি বিদ্যালয়ে অধ্যয়নরত ২৪ জন ছাত্রীর হাতে ২৪টি বাইসাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিডারিডির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল। এছাড়াও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ হারুনসহ তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রত্যন্ত ও সাবেক ছিটমহল এলাকার অনেক শিক্ষার্থীকে প্রতিদিন কয়েক কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে যেতে হয়। এতে সময় ও শ্রমের অপচয়ের পাশাপাশি নিরাপত্তাজনিত ঝুঁকিও তৈরি হয়। বাইসাইকেল পেলে শিক্ষার্থীরা দ্রুত ও নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে, ফলে তাদের পড়ালেখায় মনোযোগ বাড়বে এবং ঝরে পড়ার হার কমবে বলে আশা প্রকাশ করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও দূরবর্তী এলাকার ছাত্রীদের জন্য এটি একটি কার্যকর সহায়ক পদক্ষেপ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বাইসাইকেল পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, এখন থেকে তাদের বিদ্যালয়ে যাতায়াত অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের সহায়তা নারী শিক্ষার প্রসার, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সার্বিক সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।