মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গজারিয়া উপজেলা নির্বাচনে আলোচনায় তপন চৌধুরী

মোঃ দুলাল সরকার,গজারিয়ায় প্রতিনিধি

গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে। এ প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছে ছাত্ররাজনীতি থেকে উঠে আসা নেতা তপন চৌধুরী নাম। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে তিনি ইতোমধ্যে এলাকায় একটি পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।

জানা গেছে, তপন চৌধুরী পড়াশোনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ। সেখানে অধ্যয়নকালেই তিনি ছাত্ররাজনীতিতে যুক্ত হন এবং দক্ষ সংগঠক হিসেবে পরিচিতি পান। পরবর্তীতে তিনি দায়িত্ব পালন করেন। দলীয় সূত্রের দাবি, তার নেতৃত্বে জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম সক্রিয় ও শক্তিশালী হয়।

এরপর তিনি মুন্সীগঞ্জ জেলা গজারিয়ায় থানা সাবেক যুবদল-সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে হিসেবে দায়িত্বে রয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, সংগঠনকে গতিশীল করতে কমিটি পুনর্গঠন ও মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারে তিনি ভূমিকা রেখেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আসন্ন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এ পরিস্থিতিতে তপন চৌধুরী নামও আলোচনায় থাকলেও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি।

স্থানীয় ভোটারদের একাংশ মনে করছেন, তরুণ নেতৃত্ব ও সাংগঠনিক অভিজ্ঞতা নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান, সমঝোতা ও জোটের সমীকরণও চূড়ান্ত ফলাফলে বড় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে ইতোমধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের কর্মসূচি, জনসম্পৃক্ততা ও সাংগঠনিক শক্তির ওপরই নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ-এমনটাই বলছেন পর্যবেক্ষকরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন