মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
বগুড়ার ধুনটে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে পাঁচ মোটরযান চালককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মন।
ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও হেলমেটসহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয়। এ সময় ট্রাফিক আইন অমান্য করা এবং বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী পাঁচজন চালককে অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— ধুনটের হেউটনগর গ্রামের ফাহাদ (২৬), ভান্ডারবাড়ি ইউনিয়নের পুখুরিয়া গ্রামের আব্দুল বারী (৫৫), চিকাশি ইউনিয়নের সোনাগাঁও গ্রামের আমিনুল ইসলাম (৬০), সারিয়াকান্দি উপজেলার শিপন (২৫) এবং শেরপুর উপজেলার জসিম ওসমান (২৬)। আদালত প্রত্যেক চালককে ৫০০ টাকা করে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত চালকদের ভবিষ্যতে ট্রাফিক আইন মেনে চলার কঠোর নির্দেশনা দেওয়া হয় এবং প্রয়োজনীয় নথিপত্র সর্বদা সাথে রাখার বিষয়ে সতর্ক করা হয়। এ বিষয়ে প্রশাসন জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।