ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

রমজানকে সামনে রেখে ধাপেরহাট বাজারে ভোক্তা অধিকারের অভিযান, নষ্ট পণ্য ধ্বংস ও জরিমানা

মোঃ ইউনুস আলী,স্টাফ রিপোর্টার

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা পবিত্র রমজান মাসকে সামনে রেখে ধাপেরহাট বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বাজারের বিভিন্ন মুদি দোকান, মিষ্টির দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

অভিযান চলাকালে কয়েকটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ও নষ্ট খাদ্যপণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করা হয়।
পরে জব্দকৃত নষ্ট পণ্য বাজার প্রাঙ্গণেই তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও পণ্যের মান নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা সতর্ক করেন।

একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক ও আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়। ভোক্তাদেরও পণ্য কেনার সময় মেয়াদ ও মান যাচাই করে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন