মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কুমিল্লার মুরাদনগরে ১৪ বছর বয়সী প্রবাসীর স্ত্রীকে অপহরণ ও ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

মোঃ জামির হোসেন সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে ১৪ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে আল আমিন মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের রামধনীমুড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত আল আমিন মোল্লা (২৩) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পান্ডুঘর গ্রামের আলী মোল্লা ওরফে অলি ড্রাইভারের ছেলে। সে বর্তমানে রামধনীমুড়া এলাকায় ভাড়া থাকতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে নাবালক অবস্থায় পারিবারিকভাবে এক প্রবাসীর সঙ্গে ওই কিশোরীর বিয়ে দেওয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি ওই কিশোরী তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে গত ১৯ ফেব্রুয়ারি বাবার বাড়িতে ফেরার পথে অভিযুক্ত আল আমিন কৌশলে তাকে অপহরণ করে নিজের ভাড়া বাসায় নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরদিন বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাকে কুমিল্লার আদালতে নিয়ে গিয়ে বিবাহের একটি এফিটডেভিট কাগজ তৈরি করে। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানায়, পলাতক দুই সহযোগীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন