মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গজারিয়ায় সচেতন সমাজ’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মোঃ দুলাল সরকার,গজারিয়ায় মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘গজারিয়া সচেতন সমাজ’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (২১ ফেব্রুয়ারি) গজারিয়া উপজেলার বালুয়াকান্দিস্থ শাহ্ শের আলী গ্রিন লাউঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মোঃ রুহুল আমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আ.ক.ম. মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী, বিশিষ্ট শিক্ষাবিদ ও রেনেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান, বিশিষ্ট সমাজসেবক ড. আব্দুল মান্নান সরকার, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, মাসুদ ফারুক ও ইসহাক আলী, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না প্রমুখ।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, “অনেকে বলতে পারেন কামরুজ্জামান রতন গজারিয়ার সন্তান, গজারিয়ার প্রতি ওনার টান বেশি থাকবে। তাদের উদ্দেশ্যে বলছি, উন্নয়নের ক্ষেত্রে আমি সব জায়গায় সমতা বজায় রাখবো। আমি আমার প্রতিটি ভোটারের হক পালন করবো। এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন ব্যবসা আমি এলাকায় করতে দেব না। প্রাথমিক পদক্ষেপ হিসেবে মুন্সীগঞ্জে বালুমহাল ইজারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি আমরা। আপাতত এক বছরের জন্য হলেও মেঘনা নদীতে বালুমহাল ইজারা বন্ধ করতে চাই।”

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী দিদার আলম।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন