মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

পাঁচবিবিতে ভাষা দিবসের আলোচনা সভা 

মোঃ আব্দুল কাদের, স্টাফ প্রতিনিধি (জয়পুরহাট)

মহান ২১’ফেব্রুয়ারি শহীদ ‍দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভাটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের সভাপতিত্বে সভায় বাংলা ভাষা বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম, নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী। সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকগণ। এরআগে রাত ১২:০১ উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্মৃতি সৌধে পুস্প অর্পণ করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন