মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বেনাপোলে পৃথক ভাবে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন

মোঃআনিছুর রহমান বেনাপোল যশোর প্রতিনিধি

মহান একুশ উদযাপন উপলক্ষে বিনম্র শ্রদ্ধায় বেনাপোলে পৃথক ভাবে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেছেন শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপি। শনিবার (২১ ফেব্রুয়ারী) বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ বেদীতে এ পুস্প স্তবক অর্পন করেন।

শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন বেনাপোল পৌর বিএনপির যুবদল, কৃষক দল, মৎসজীবি দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ সকল অঙ্গও সহযোগিী সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন বিনম্্র শ্রদ্ধায়।

অপরদিকে বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও সাধারন সম্পাদক আবু তাহের ভারত এর নেতৃত্বে বেনাপোল হাইস্কুলে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন । এসময় পৌর ৯টি ওয়ার্ড এর নেতা কর্মীরা উপস্তিত ছিলেন।

এছাড়া বেনাপোল বলফিল্ড মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে বেনাপোল দিঘিরপাড় সানরাইজ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক এর নেতৃত্বে শিক্ষকবৃন্দ ও পুস্পস্তবক অর্পন করেন বিনম্র শ্রদ্ধার সাথে। এছাড়াও বেনাপোল মরিয়ম মেমোরিয়াল স্কুল হাইস্কুল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বেনাপোল হাইস্কুল ও কেন্দ্রিয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলাদা আলাদা ভাবে পুস্পস্তবক অর্পন করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন