মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরের সদরপুরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন এর সভাপতিত্বে এসময় পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এছাড়াও উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে শহিদুল ইসলাম বাবুল বলেন, এবারের একুশে ফেব্রুয়ারি পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের একসঙ্গে শ্রদ্ধা জানানো ইতিবাচক দৃষ্টান্ত।