মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে রাঙ্গামাটিতে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জাহাঙ্গীর, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়।

আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোসাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব মোজাম্মেলসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এছাড়াও সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সে লক্ষ্যে শহিদ মিনার এলাকায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

মহান ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের স্মরণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন