ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

শপথ নিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পেলেন সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব

মোঃ আব্দুর রহিম, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর অন্যান্য প্রতিমন্ত্রীর সঙ্গে তিনিও শপথ পাঠ করেন।

তার ব্যক্তিগত সহকারী খান মোঃ এহসান শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জন্য ডাক পাওয়ার পর তিনি শপথ নেন এবং তাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

এটি তার দ্বিতীয়বারের মতো রাজবাড়ী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি। এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

সর্বশেষ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম পান ১ লাখ ১ হাজার ৯২ ভোট।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন