মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ধাপেরহাট–বকশীগঞ্জ সড়কে সোলার স্ট্রিট লাইট অকার্যকর, ভোগান্তিতে পথচারী

মোঃ ইউনুস আলী, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট থেকে বকশীগঞ্জ বাজার পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার সড়কের দু’পাশে স্থাপিত ১৭টি সোলার স্ট্রিট লাইটের মধ্যে বর্তমানে মাত্র ৭টি কার্যকর রয়েছে।

বাকি ১০টি লাইট অকার্যকর এবং একটি স্থানে সৌরবিদ্যুতের সোলার প্যানেলই নেই। ফলে সন্ধ্যা নামলেই পুরো সড়ক অন্ধকারে ঢেকে যায় এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গুরুত্বপূর্ণ এই সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে এবং নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়েছে। দ্রুত অকার্যকর সোলার স্ট্রিট লাইটগুলো মেরামত ও প্রয়োজনীয় স্থানে নতুন সোলার স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত পদক্ষেপের মাধ্যমে সড়কটির আলোকসজ্জা স্বাভাবিক হলে জনভোগান্তি কমবে এবং নিরাপদ চলাচল নিশ্চিত।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন