মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও কাজের ধীরগতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জ। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্ট এলাকায় ‘হাওর বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পানি উন্নয়ন বোর্ড পাউবো ও প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসি-এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পাউবোর দেওয়া তথ্যের সঙ্গে মাঠের বাস্তবতার বিস্তর ফারাক রয়েছে। পাউবো যেখানে ৬০ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার দাবি করছে, সেখানে আন্দোলনকারীদের দাবি—বাস্তবে কাজের অগ্রগতি ৩০ শতাংশের বেশি নয়। এতে আসন্ন বোরো মৌসুমে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, অক্ষত ও মজবুত বাঁধগুলোতে অপ্রয়োজনীয়ভাবে নতুন বরাদ্দ দিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা করা হচ্ছে। অথচ ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কাজ শুরু করতে অযথা বিলম্ব করা হচ্ছে, যা হাওর এলাকার বোরো ফসলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
‘হাওর বাঁচাও আন্দোলন’-এর জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজন সেন রায়। তিনি বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে এবং দুর্নীতির লাগাম টানা না হলে আমরা জেলার ১২টি উপজেলার কৃষকদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, টেকসই ও মানসম্মত বাঁধ নির্মাণ নিশ্চিত না হলে জেলার ১২টি উপজেলার কমিটি একযোগে প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুখেন্দু সেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শহীদনুর আহমেদ এবং শান্তিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
হাওরাঞ্চলের কৃষকরা দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে টেকসই বাঁধ নির্মাণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে আগাম বন্যা ও পাহাড়ি ঢলে বোরো ফসল রক্ষা করা যায়।