ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

মুকসুদপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী

মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ১০ দিন পার হলেও এখনো উদ্ধার হয়নি মুসলিমা আক্তার (১২) এবং সুলতানা (১৬) নামে দুই কিশোরী।
মুসলিমা আক্তার উপজেলার ননীক্ষীর ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামের মোস্তফা শেখের মেয়ে এবং সুলতানা উপজেলার রাঘদী ইউনিয়নের আলকাছ মোল্লার মেয়ে।

এবিষয়ে উভয় পরিবার থেকে মুকসুদপুর থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করেছে।

পরিবার সূত্রে জানা যায়, দু’জনেই খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার ছাত্রী থাকায় দু’জনের মধ্যে বান্ধবী সম্পর্ক গড়ে উঠে। গত ৬ ফেব্রুয়ারী দুপুরে মুসলিমার বান্ধবী সুলতানা, ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত সে বাড়িতে ফিরে আসেনি। পরিবারের কোন আত্মীয় স্বজনদের বাড়িতেও যায়নি।

সুনতানার পরিবারের লোকজন বলছেন, সুলতানাকেও ঐ দিন থেকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

মুকসুদপুর থানার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে জিডি হয়েছে। এএসআই খায়রুল ইসলাম তদন্ত করছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন