মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

লঞ্চঘাটে যাত্রীছাউনি নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া

সালমান ফারসী, সুনামগঞ্জ (সদর) প্রতিনিধি

সুনামগঞ্জ পৌর শহরের লঞ্চঘাট–পূর্বইব্রাহীমপুর খেয়াঘাট এলাকায় নির্মাণাধীন যাত্রীছাউনি প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। রোববার দুপুরে তিনি সরেজমিনে গিয়ে নির্মাণকাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অসীম চন্দ্র বণিক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম কয়েস, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় জেলা প্রশাসক বলেন, লঞ্চঘাট এলাকাকে শহরের অন্যতম পরিবেশবান্ধব ও নান্দনিক স্থানে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। সুন্দর, নিরিবিলি ও মনোরম পরিবেশ নিশ্চিত করে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর উপযোগী একটি আধুনিক স্পট হিসেবে গড়ে তোলা হবে এ স্থানটি।

তিনি আরও জানান, লঞ্চঘাট এলাকাকে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন রাখতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। কোনো ধরনের অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এলাকাটি ময়লা-আবর্জনা ও দুর্গন্ধমুক্ত রাখতে স্থানীয়দেরও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারির ব্যবস্থাও থাকবে বলে জানান জেলা প্রশাসক। স্থানীয়দের প্রত্যাশা, যাত্রীছাউনি নির্মাণকাজ শেষ হলে লঞ্চঘাট এলাকা নতুন রূপে নগরবাসীর জন্য একটি আকর্ষণীয় স্থানে পরিণত হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন