ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ

ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ
বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান
রাজনীতি
শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা
সারাদেশ
টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর
লাইফস্টাইল
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের মটবাড়ি গ্রামে একই রাতে তিনটি ব্যাটারিচালিত অটোভ্যান চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা গ্রামের বিভিন্ন স্থান থেকে ভ্যান তিনটি নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া ভ্যানগুলোর মালিক মো. মান্নান শেখ, ময়ান উদ্দিন ও মো. জাহাঙ্গীর। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ তৈরি হয় এবং ভুক্তভোগী পরিবারগুলো নিজ উদ্যোগে খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী হাইওয়ে পুলিশের সহায়তায় মান্নান শেখের ভ্যানটি উদ্ধার করা সম্ভব হয়। তবে এখনো পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
অন্যদিকে ময়ান উদ্দিন ও জাহাঙ্গীরের দুটি ভ্যান এখনো উদ্ধার হয়নি। ক্ষতিগ্রস্তরা প্রশাসনের আরও সক্রিয় পদক্ষেপ কামনা করেছেন।
এ ঘটনায় গ্রামজুড়ে আলোচনা চলছে। ভবিষ্যতে চুরি প্রতিরোধে মটবাড়ি যুবসমাজ গ্রামে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি নিখোঁজ দুটি ভ্যান উদ্ধারে বা চোর শনাক্তে সহায়তা করলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।