মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
জামালপুর সদর উপজেলার পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত—এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বছরের পর বছর বিভিন্ন সরকারের আমলে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে দাবি করেছেন এলাকাবাসী। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পূর্ব জামালপুরের সাধারণ ভোটার, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নতুন করে উন্নয়নের প্রত্যাশা তৈরি হয়েছে। তাদের বিশ্বাস, বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন নির্বাচিত হয়েছে এবার দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটবে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলার নরুন্দি, তুলশীচর, বাঁশচড়া, ঘোড়াধাপ ও ইটাইল ইউনিয়নসহ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি ইউনিয়ন এখনো মৌলিক অবকাঠামোগত সমস্যায় ভুগছে। এসব ইউনিয়নের অধিকাংশ গ্রামীণ সড়ক এখনো কাঁচা থাকায় বর্ষা মৌসুমে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক এলাকায় অ্যাম্বুলেন্স কিংবা জরুরি যানবাহন প্রবেশ করতে না পারায় স্থানীয়দের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়।
এলাকাবাসীর অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার উন্নয়নের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে উল্লেখযোগ্য কোনো প্রকল্প বাস্তবায়ন হয়নি। নির্বাচনের আগে প্রতিশ্রুতি মিললেও পরে তা আর আলোর মুখ দেখেনি। ফলে পূর্ব জামালপুরের মানুষ নিজেদেরকে উন্নয়ন বৈষম্যের শিকার বলে মনে করছেন।
পূর্ব জামালপুরের দীর্ঘদিনের অন্যতম প্রাণের দাবি হলো নরুন্দি এলাকাকে পূর্ণাঙ্গ থানায় উন্নীত করা। স্থানীয়দের মতে, জনসংখ্যা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সেবা সহজলভ্য করার জন্য নরুন্দিকে থানায় রূপান্তর করা এখন সময়ের দাবি। এছাড়া নরুন্দি থেকে তুলশীচর পর্যন্ত একটি সেতু নির্মাণের দাবিও দীর্ঘদিনের। এই সেতু নির্মিত হলে তুলশীচর হয়ে সরাসরি শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ী হয়ে সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দর পর্যন্ত সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে, যা স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আনবে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা জানান, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে তাদের প্রতিদিন চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। বর্ষাকালে অনেক শিক্ষার্থী নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। ফলে শিক্ষার মান ও উপস্থিতি—দুই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ছে।
এদিকে সাধারণ ভোটারদের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে, এবার রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে পূর্ব জামালপুরে কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হতে পারে। তারা মনে করছেন, গণমানুষের নেতা হিসেবে পরিচিত এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন নির্বাচিত হয়ছে এবার অবহেলিত এই অঞ্চল উন্নয়নের মূলধারায় যুক্ত হবে।
নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এমদাদুল হক বলেন, “পূর্ব জামালপুর দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। এবার আমরা সবাইকে সঙ্গে নিয়ে এলাকার মানুষের ন্যায্য দাবি বাস্তবায়নের চেষ্টা করবো। রাস্তা, ব্রিজ, প্রশাসনিক সুবিধা—সব কিছু ধাপে ধাপে উন্নয়নের আওতায় আনা হবে।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পূর্ব জামালপুরের উন্নয়ন প্রশ্নটি এবার নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ এবং প্রশাসনিক সেবা সম্প্রসারণ—এই তিনটি বিষয়কে ঘিরেই ভোটারদের প্রত্যাশা সবচেয়ে বেশি।
সব মিলিয়ে, দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে পূর্ব জামালপুরকে একটি উন্নত ও যোগাযোগসমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করার স্বপ্ন এখন স্থানীয় মানুষের মুখে মুখে। সেই স্বপ্ন বাস্তবায়নে নতুন নেতৃত্ব কতটা সফল হয়—সেদিকেই তাকিয়ে আছে পুরো পূর্ব জামালপুরের জনগণ।