মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নির্বাচনী দায়িত্ব পালন কালে সাংবাদিকের সাথে কটুক্তি মূলক আচরন করলেন জামায়াত নেতা

মোঃ নূর নবী রাসেল, মীরসরাই (চট্রগ্রাম) প্রতিনিধি

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এক জামায়াত নেতার কটুক্তি মূলক আচরন করেন দৈনিক সকালের বার্তা, চ্যানেল ২৬ বাংলা (অনলাইন) সাংবাদিক ও জনতার অনলাইন প্রেস ক্লাবের সদস্য মিরসরাই উপজেলা প্রতিনিধি মো: নুর নবী রাসেলের সাথে। এ সময় ঐ সাংবাদিককে নিয়ে নানান কটুক্তি মূলক আচরন এবং আইনশৃংখলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ারও হুমকি দেন জামায়াত নেতা ডা: গফুর।
‎
‎প্রত্যক্ষদোশীরা জানান, আমাদের সামনে ঐ সাংবাদিককে এই জামায়াত নেতা বলে আইনশৃংখলা বাহিনীর হাতে ধরিয়ে দেয় সে কোন সাংবাদিক না। এ সময় তিনি আরো বলেন, আমরা অনেক আগে থেকে দেখতেছি সে সাংবাদিকতা করতেছে। তিনি বলেন, তাকে এখান থেকে বাহির কর তার এখানে কাজ কি, এখানে কোন কাজ নেই। সে কোন সাংবাদিক না বলে বার বার কটুক্তি মূলক কথা বলতে থাকে।
‎
‎সাংবাদিক জানান, আমি নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালন কালে যখন আমরা কেন্দ্রের আশে পাশে ভোটারদের বক্তব্য নিবো তখন আমাকে নিয়ে অনেক কথা বলে এমনকি ঐ জামায়াত নেতা আমাকে কেন্দ্রের সামনে থেকে বেরিয়ে যাওয়ার হুমকি প্রদান করে। যেখানে আমাকে বিএনপির নেতারা, আরো যারা দায়িত্বে ছিল এমনকি অন্যান্য যারা সাংবাদিক দায়িত্বে ছিল আমাকে নিউজের কাজে সহযোগীতা করেছে সেখানে তিনি কেন আমার সাথে এসন আচরন করল কেন আমার প্রশ্ন সেখানে।
‎
‎আমার কেন্দ্র মিরসরাই উপজেলার ৮নং দূর্গাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গোপালপুর কেন্দ্রে। আমি সেখানে সকাল থেকে পেশাগত কাজ করে যাচ্ছি কোন ধরণের সমস্যা হয়নি কিন্তু যখন দুপুর হবে হবে এমন সময় ঐ জামায়াত নেতা আমার সাথে এ ধরণের আচরন করছে। আমি সাংবাদিক হয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোন রাজনৈতিক নেতার কাছে হুমকি খেতে হবে, কোন রাজনৈতিক নেতা যদি সাংবাদিককে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ক্ষমতা কিভাবে রাখে এই প্রশ্ন রাখলাম সাংবাদিক মহলের কাছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন