মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি। দাঁড়িপাল্লা প্রতীকে জয়লাভের পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ কথা বলেন তিনি।
জুমার নামাজ আদায় শেষে তিনি বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার শেখ জাকির হোসেন–এর বাড়িতে যান। সেখানে কুশল বিনিময় শেষে আগামীদিনে মিলেমিশে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন রাহাদ।
নব নির্বাচিত সংসদ সদস্য বলেন, প্রতিহিংসার রাজনীতি আর নয়। আমার আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক বজায় রেখে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। দীর্ঘদিন পর মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাদের মতামতের প্রতিফলন ঘটিয়েছেন।
নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা এড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সব ধর্ম-বর্ণের মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।