মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক সৌহার্দ্য ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি মনোনীত পরাজিত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার-কে ফুল দিয়ে বরণ করে নেন তিনি।
নির্বাচন-পরবর্তী সময়ে এই সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আমরা সবাই বাউফলের মানুষ। এলাকার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
এ সময় সহিদুল আলম তালুকদার নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জনগণের রায়কে তিনি সম্মান করেন এবং বাউফলের উন্নয়নে যেকোনো ইতিবাচক উদ্যোগে পাশে থাকবেন।
বাউফলবাসী এই ঘটনাকে ইতিবাচক রাজনীতির উদাহরণ হিসেবে দেখছেন। রাজনৈতিক ভিন্নতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্য ভবিষ্যতে এলাকার উন্নয়নে সহায়ক হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেন।