মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

জামালপুরের পাঁচ আসনেই বিএনপির প্রার্থীদের জয়

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী জেলার সবকটি আসনেই বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রার্থীদের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত ১ লাখ ৭২ হাজার ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী পেয়েছেন ৯৩ হাজার ৬৬১ ভোট।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে ধানের শীষ প্রতীকের সুলতান মাহমুদ বাবু ৯৫ হাজার ৬৭৮ ভোট অর্জন করে জয় নিশ্চিত করেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ড. ছামিউল হক ফারুকি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৬৫৫ ভোট।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুল ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট পেয়ে এগিয়ে থেকে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মজিবুর রহমান আজাদী পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট।
জামালপুর-৪ (সদর) আসনে ফরিদুল কবীর তালুকদার শামীম ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল আউয়াল পেয়েছেন ৪৪ হাজার ৯৪৭ ভোট।
এছাড়া জামালপুর-৫ (সরিষাবাড়ী) আসনে ধানের শীষের প্রার্থী শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট।
ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। তবে প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্ত ও আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশিত ফলাফল বেসরকারি; নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ফলাফল নিশ্চিত হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন