মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সুনামগঞ্জে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন উপজেলায় একক দায়িত্ব

সালমান ফারসী, সুনামগঞ্জ (সদর) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৪ প্লাটুন (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর—এই তিন উপজেলায় বিজিবি এককভাবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে।

দুর্গম সীমান্তবর্তী ও হাওরবেষ্টিত এসব এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বিজিবি সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম জোরদার করেছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা রোধে সার্বক্ষণিক কঠোর নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন