ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

খড়ের গাদায় আগুন, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা

তপন বর্মন, কোচবিহার (পশ্চিমবঙ্গ) প্রতিনিধি

সিতাই ব্লকের ডাউয়া বাড়ি এলাকায় ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মঙ্গলবার দুপুর প্রায় ১টা নাগাদ স্থানীয় বাসিন্দা অনিল বর্মনের বাড়ির পাশে মজুত থাকা খড়ের গাদায় হঠাৎ আগুন ধরে যায়।

জানা যায়, অনিল বর্মনের নাতনি গ্যাস লাইটার হাতে নিয়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে অসাবধানতাবশত খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দ্রুত দমকল বিভাগে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সিতাই থানার পুলিশ ও দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এই অগ্নিকাণ্ডে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও সৌভাগ্যবশত কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন