ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জ শহরের ১৯টি ভোটকেন্দ্রই সিসি ক্যামেরার আওতায়

সালমান ফারসী, সুনামগঞ্জ (সদর) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ পৌর এলাকার সবকটি ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। শহরের ৯টি ওয়ার্ডে অবস্থিত মোট ১৯টি ভোটকেন্দ্র ও ১১৭টি ভোটকক্ষে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে নেওয়া হয়েছে এই ব্যবস্থা।

সুনামগঞ্জ পৌর এলাকায় মোট ভোটার সংখ্যা ৫১ হাজার ৬৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ১৩৬ জন, নারী ভোটার ২৬ হাজার ৫১৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৪ জন। যা সদর উপজেলার মোট ভোটারের প্রায় ২২.০৯ শতাংশ এবং সুনামগঞ্জ-৪ আসনের মোট ভোটারের প্রায় ১৪ শতাংশ।

১০টি কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ:
শহরের ১৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্র হলো—
দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসা (একাডেমিক ভবন ও পুরাতন ভবন), সুনামগঞ্জ সরকারি কলেজ, বুলচাঁদ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ভবন, নতুনপাড়া পূর্ব কেন্দ্র, পিটিআই কেন্দ্র, কে.বি. মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঘরিয়া মাদ্রাসা, বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়পাড়া আব্দুর রহমান পৌর প্রাথমিক বিদ্যালয়।

সার্বক্ষণিক মোবাইল টিম:
জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, পৌরসভার সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। পাশাপাশি অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর আশপাশে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম দায়িত্ব পালন করবে। কোনো ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত তারা সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছাতে পারবেন।

কেন্দ্রভিত্তিক ভোটার ও ভোটকক্ষের বিবরণ
বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী শহরের বিভিন্ন কেন্দ্রে ভোটকক্ষ ও ভোটার সংখ্যা নিম্নরূপ—
দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসা (কেন্দ্র-১):
৬টি কক্ষ, ২,৬৮৬ জন পুরুষ ভোটার।

দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসা (কেন্দ্র-২):
৭টি কক্ষ, ২,৯৪৩ জন নারী ভোটার।

ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়:
৬টি কক্ষ, ২,৪৮৩ জন ভোটার।

সুনামগঞ্জ সরকারি কলেজ:
৬টি কক্ষ, ২,৪৮৫ জন ভোটার।

আব্দুল আহাদ-সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়:
১০টি কক্ষ, ৪,০৩৯ জন ভোটার।

হাছননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়:
৬টি কক্ষ, ২,৬১১ জন ভোটার।

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়:
৮টি কক্ষ, ৩,৫৫৬ জন ভোটার।

বুলচাঁদ উচ্চ বিদ্যালয় (মহিলা কেন্দ্র):
৭টি কক্ষ, ৩,১৩৬ জন ভোটার।

বুলচাঁদ উচ্চ বিদ্যালয় (পুরুষ কেন্দ্র):
৬টি কক্ষ, ২,৯২৪ জন ভোটার।

রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়:
৫টি কক্ষ, ২,৩০৮ জন ভোটার।

পিটিআই কেন্দ্র:
৫টি কক্ষ, ২,১৯২ জন ভোটার।

কে.বি. মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়:
৬টি কক্ষ, ২,৫৪২ জন ভোটার।

তেঘরিয়া মাদ্রাসা:
৬টি কক্ষ, ২,৭৫২ জন ভোটার।

বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়:
৬টি কক্ষ, ২,৫০৬ জন ভোটার।

বড়পাড়া আব্দুর রহমান পৌর প্রাথমিক বিদ্যালয়:
৬টি কক্ষ, ২,৭৯৭ জন ভোটার।

মল্লিকপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়:
৬টি কক্ষ, ২,৮৭৮ জন ভোটার।

কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়:
৪টি কক্ষ, ১,৮৮৭ জন ভোটার।

সুনামগঞ্জ পৌর কলেজ:
৭টি কক্ষ, ৩,১৫৮ জন ভোটার।

জলিলপুর পৌর প্রাথমিক বিদ্যালয়:
৪টি কক্ষ, ১,৭৭৫ জন ভোটার।

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের প্রত্যাশা:
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তা, সিসি ক্যামেরা নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মাধ্যমে সুনামগঞ্জ শহরে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন